খানজাহান আলী মাজারের দিঘির কুমির সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত

খানজাহান আলী মাজারের দিঘির কুমির সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
বাগেরহাটের হজরত খানজাহান আলী (রহ.) মাজার-সংলগ্ন দিঘির কুমিরটিকে জননিরাপত্তার স্বার্থে আপাতত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার রাতে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা প্রশাসক গোলাম মো. বাতেন জানান, সাম্প্রতিক ঘটনার পর জনমনে উদ্বেগ তৈরি হওয়ায় মানুষের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে বন বিভাগের সহায়তায় কুমিরটিকে স্থানান্তর করা হবে।

বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, বুধবার খুলনা থেকে বিশেষজ্ঞদের একটি দল এসে কুমিরটির অবস্থান ও আচরণ পর্যবেক্ষণ করবে। এরপর ধরার কৌশল, স্থানান্তরের সময় ও প্রয়োজনীয় কারিগরি বিষয় নির্ধারণ করা হবে।

সম্প্রতি মাজারের দিঘিতে গোসল করতে নেমে ফাতেমা আক্তার নামে এক শিশু কুমিরের হামলার শিকার হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর থেকেই কুমিরটি সরিয়ে নেওয়ার দাবি জোরালো হয়ে ওঠে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171100