মুনশী ওয়াদুদের ‘স্মৃতিময় গানগুলো’ অনুষ্ঠানে সৈয়দ আব্দুল হাদী
আধুনিক বাংলা গানের বিবর্তন নিয়ে বিটিভির সঙ্গীতবিষয়ক পাক্ষিক অনুষ্ঠান ‘স্মৃতিময় গানগুলো’। মাঝে এক বুধবার বিরতির পর রাত দশটায় এই অনুষ্ঠানটি বিটিভিতে প্রচার হয়।
তবে ্ধসঢ়;এই মুহুর্তে বিটিভির ফাণ্ড নেই বলে আপাতত পুরোনো পর্বগুলোই এখন নিয়মিতভাবে প্রচার হচ্ছে। শুধু বিটিভির ‘স্মৃতিময় গানগুলো’ অনুষ্ঠানই যে পুণঃপ্রচার হচ্ছে বিয়ষটি এমন নয়। অনেক অনুষ্ঠানই পুণঃপ্রচার হচ্চে বিটিভির ফাণ্ড নেই বলে। কয়েকদিন আগে রবীন্দ্র জন্মবার্ষিকীতে বিটিভিতে প্রচারিত প্রায় সবগুলো অনুষ্ঠানই পুণঃপ্রচারিত হয়েছে। তাতে করে বোঝাই যাচ্ছে বিটিভির ফাণ্ডের এই মুহুর্তেও অবস্থা।
দেশের প্রধান জাতীয় গণমাধ্যমের বাজেটের এই অবস্থার কারণে দেশের শিল্প সংস্কৃতির সঙ্গে সম্পৃক্তরা আছেন বেশ উৎকন্ঠায়। কারণ অনেক শিল্পী আছেন বিটিভির কাজের উপর অনেকটাই নির্ভরশীল।
বিটিভির ‘স্মৃতিময় গানগুলো’ অনুষ্ঠানের গবেষনা ও গ্রন্থনায আছেন দেশের প্রখ্যাত গীতিকার মুনশী ওয়াদুদ। তার হাতে ধরেই বিটিভিতে বেশ কয়েকবছর ধরে এই অনুষ্ঠান নিয়মিতভাবে নির্মিত হয়ে আসছে এবং প্রচার হয়ে আসছে। এই অনুষ্ঠানের প্রধান সম্মানীত আলোচক দেশের সঙ্গীতাঙ্গনের অভিভাবক, জীবন্ত কিংবদন্তী গায়ক সৈয়দ আব্দুল হাদী।
মুনশী ওয়াদুদ বলেন,‘ আমি বিটিভি এবং বেতারে ব্ল্যাকলিস্টেড ছিলাম। জীবনের উপর দিয়ে অনেক ঝড় বয়ে গিয়েছে। সেই ঝড় সামলে নেবার পর এখন একটু জীবনে স্থিরতা এসেছে। এরমধ্যে আপাতত স্মৃতিময় গানগুলোর পুরোনো অনুষ্ঠানগুলোই প্রচার হচ্ছে। আমার এই অনুষ্ঠানের প্রধান আকর্ষন শ্রদ্ধেয় হাদী ভাই। তিনি আমার নিমন্ত্রণে আসেন এটাই বড় পাওয়া।
সৈয়দ আব্দুল হাদী বলেন,‘ এখনতো আসলে শরীর আগের মতো সবসময় ভালো থাকেনা। তাই খুব বেশি যে নানান জায়গায় যাই-এমনটাও নয়। তারপরও বিটিভির প্রতি এক অন্যরকম ভালোলাগা ভালোবাসা রয়েছে। মুনশীকেও ভীষণ স্নেহ করি আমি। অনুষ্টানে গান নিয়ে কথা বলললেও খুউব ভালোলাগে। তাছাড়া নতুন নতুন ছেলে মেয়েরা কেমন গাইছে-সেটাও দেখি। সবাই বেশ আগ্রহ নিয়ে ভালোভাবেই গাইবার চেষ্টা করে। আমার সবমিলিয়ে বেশ ভালোলাগে।’
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/168972