সিরাজগঞ্জের তাড়াশে গাঁজাসহ ৫ মাদক কারবারি গ্রেফতার
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় মাদকবিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ২২০ গ্রাম গাঁজাসহ ৫ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গত রোববার উপজেলার নওগাঁ ইউনিয়ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সিরাজগঞ্জের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম-এর সার্বিক তত্ত্বাবধানে এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো, নওগাঁ গ্রামের শরিফুল ইসলাম খবির (৩৭), মামুন সরদার (৩৩), এসার প্রামাণিক (২৪), তুষার খন্দকার (২৫), ও উল্লাপাড়া উপজেলার আলিয়ারপুর গ্রামের জিয়াউর রহমান (৩৬)। তাড়াশ থানা পুলিশ জানায়, আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরও পড়ুনমন্তব্য করুন







