রংপুরের বদরগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর অভিযান চালিয়ে ৮শ’ গ্রাম গাঁজাসহ রহিদাস চন্দ্র শীল (৫২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। সে উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের মৌয়াগাছ এলাকার ঝলঝলিপাড়ার লাল বাবু শীলের ছেলে।
গতকাল সোমবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী ঘর থেকে ৮শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর রংপুরের পরিদর্শক এসএম এলতাস উদ্দিন বাদি হয়ে বদরগঞ্জ থানায় মামলা করেছেন। ওসি হাসান জাহিদ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুনমন্তব্য করুন








