নাটোরের বড়াইগ্রামে বাড়িতে অগ্নিকাণ্ড
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কৈডিমা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাবেক বিজিবি সদস্য মোহাম্মদ ওয়াজদে আলীর বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার। গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, একই গ্রামের মো. হাবিবুর রহমানের ছাগল রাখার ঘরে ব্যবহৃত কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মো. আব্দুল আজিজ, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস ও জোয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তাৎক্ষণিক আর্থিক সহায়তাসহ শুকনো খাবার ও ঢেউটিন প্রদান করেন।
আরও পড়ুনমন্তব্য করুন







