ভিডিও মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৯ জুন, ২০২৬ ০৯:১৫ পিএম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে রংপুরে বিরতীহীন বাস সার্ভিস চালুর দাবিতে বিক্ষোভ সমাবেশ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে রংপুরে বিরতীহীন বাস সার্ভিস চালুর দাবিতে বিক্ষোভ সমাবেশ 

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে রংপুরের সাথে সরাসরি বিরতীহীন বাস সার্ভিস চালুর দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৯ জুন) বিকেলে উপজেলার কেন্দ্রীয় বাসস্ট্যাণ্ডে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। ভূরুঙ্গামারীর সর্বস্তরের জনগণ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে। পরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর আজিজুর রহমান সরকার স্বপন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি তাইফুর রহমান মানিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক উপজেলা আহ্বায়ক রোকনুজ্জামান রোকন ও নাহিদ হাসান প্রিন্স।

আরও পড়ুন

উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ বলেন, মেইল বাস সার্ভিস চালুর দাবিতে বিক্ষোভকারীরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে। স্থানীয়দের দাবি জেলা প্রশাসককে অবহিত করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে রংপুরে বিরতীহীন বাস সার্ভিস চালুর দাবিতে বিক্ষোভ সমাবেশ

নেত্রকোনার সোমেশ্বরী নদীতে নিখোঁজ তরুণের লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে ১৯ মাদক মামলার আসামি দম্পতি ফের মাদকসহ গ্রেফতার

রাঙামাটির কাপ্তাই হ্রদে সাঁতার কাটতে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু

গানে গানে মুগ্ধতা ছড়াচ্ছেন স্বপ্নীল সজীব

জাপা দেশপ্রেমিক মানুষের দল, জাতীয় ঐক্য না হলে দুর্ভিক্ষ হবে: মহাসচিব