রংপুরের তারাগঞ্জে আগুনে পুড়ে সর্বস্বান্ত কৃষক পরিবার
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে অগ্নিকাণ্ডের ঘটনায় এক কৃষক পরিবার বসতবাড়ি পুড়ে সর্বস্বান্ত হয়েছে। বসতবাড়ির দুইটি ঘর, আসবাবপত্র, খাদ্যসামগ্রীসহ প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ১২টায় উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের মধ্যাপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মধ্যপাড়া গ্রামের প্রান্তিক কৃষক ফনী রায়ের বসতঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করার পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মী ও এলাকাবাসীরা এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুনঅগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ফনী রায় বলেন, আগুন আমাকে একবারেই নিঃস্ব করে দিলো। এখন কোথায় থাকবো, কি ভাবে চলবো বুঝতে পারছিনা। বসতঘর ও ঘরে থাকা মালামালসহ আমার প্রায় দুই লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। তারাগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা শরীফ আব্দুল্লাহ জানান, আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুইটি ঘর পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট-সার্কিটের কারণে অগ্নিকাণ্ড ঘটেছে বলে তিনি জানান।
মন্তব্য করুন


_medium_1781016037.jpg)
_medium_1781015677.jpg)

_medium_1781015197.jpg)


