আখাউড়ায় বিস্ফোরক আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিস্ফোরক আইনের একটি মামলায় মো. শাহ নেওয়াজ (৪৫) নামে নিষিদ্ধ ঘোষিত ইউনিয়ন যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলার দক্ষিণ ইউনিয়নের হিরাপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে হাজির করা হলে বিচারকের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার হওয়া শাহ নেওয়াজ দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং হিরাপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, শাহ নেওয়াজ আখাউড়া থানায় দায়ের করা একটি বিস্ফোরক আইনের মামলার এজাহারভুক্ত আসামি। ২০২৪ সালের ১২ নভেম্বর দায়ের হওয়া ওই মামলার ৪৬ নম্বর আসামি হিসেবে তার নাম রয়েছে।
আরও পড়ুনআখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিস্ফোরক আইনের মামলার এজাহারভুক্ত ওই আসামিকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
তিনি আরও বলেন, বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1781015197.jpg)


_medium_1781014168.jpg)

