ভিডিও মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৯ জুন, ২০২৬ ০৭:৫০ পিএম

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারি

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারি

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সম্ভাব্য পুশইন প্রচেষ্টা ঠেকাতে দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে কঠোর নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ  ফুলবাড়ী ২৯ (বিজিবি)।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে বাংলা ভাষী কিছু ভারতীয় নাগরিককে বাংলাদেশে জোরপূর্বক পাঠানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ইতোমধ্যে পঞ্চগড় ও ঠাকুরগাঁও এবং দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ কয়েকজনকে পুশইনের চেষ্টা করা হয়েছে। তবে বিজিবির কঠোর অবস্থান ও তৎপরতার কারণে এসব প্রচেষ্টা সফল হয়নি।

এ পরিস্থিতিতে ফুলবাড়ী সীমান্তে দায়িত্বপ্রাপ্ত ২৯ বিজিবি ব্যাটালিয়ন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় টহল ও নজরদারি বাড়ানো হয়েছে, যাতে কোনোভাবে অবৈধভাবে কাউকে বাংলাদেশে প্রবেশ করানো না যায়। এছাড়া সীমান্ত এলাকায় পাহারা জোরদার করতে স্থানীয় গ্রামবাসীসহ বিজিবি সদস্যরা রাত জেগে পাহারা দিচ্ছেন। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে যেকোনো ধরণের অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা প্রতিহত করতে সদস্যরা সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

আরও পড়ুন

ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান (পিএসসি) বলেন, সীমান্তে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। কোনো ভারতীয় নাগরিক যেন অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা অঙ্গীকারবদ্ধ এবং এ দায়িত্ব পালনে কোনো ধরণের শৈথিল্যের সুযোগ নেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারি

বগুড়ার সান্তাহারে শিশুকে যৌন নিপীড়নঅভিযুক্ত গ্রেফতার

মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামায়াতে ইসলামও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাবির গ্রন্থাগারে এখনও মুজিব-হাসিনার প্রচ্ছদ সাময়িকী, কী বলছে প্রশাসন

কক্সবাজারে ডাকাতির সময় মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৬

প্রেমিকাকে ৪ লাখ টাকার উপহার, পরদিনই ব্রেকআপ!