ভিডিও মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৯ জুন, ২০২৬ ০৭:২৮ পিএম

বিশ্বকাপের আমেজে ঢাকা বিশ্ববিদ্যালয় : ৫ স্থানে বড়পর্দায় খেলা দেখাবে ছাত্রদল

বিশ্বকাপের আমেজে ঢাকা বিশ্ববিদ্যালয় : ৫ স্থানে বড়পর্দায় খেলা দেখাবে ছাত্রদল

ঢাবি প্রতিনিধি: বিশ্বকাপ ফুটবলকে ঘিরে শিক্ষার্থীদের উন্মাদনা আরও প্রাণবন্ত করে তুলতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাঁচটি স্থানে বড়পর্দায় খেলা দেখানোর আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

“আলো ছড়াবে বিশ্বকাপের রঙ, ক্যাম্পাসজুড়ে ছাত্রদলের আয়োজন” — এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ উদ্যোগে শিক্ষার্থীরা বন্ধুদের সঙ্গে একত্রে বসে প্রিয় দলের খেলা উপভোগ করতে পারবেন।

আয়োজকদের মতে, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি কোটি মানুষের আবেগ। সেই আবেগকে ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে দিতে এবং বিশ্বকাপের প্রতিটি মুহূর্তকে আরও স্মরণীয় করে তুলতেই এ আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন

বড়পর্দায় খেলা দেখানোর জন্য নির্ধারিত স্থানগুলো হলো টিএসসি, হলপাড়া, (জসীমউদ্দীন হল মাঠ) শহীদুল্লাহ হল মাঠ, জগন্নাথ হল মাঠ ও মুহসিন হল মাঠ গোলের উল্লাস, প্রিয় দলের জয়-পরাজয়ের উত্তেজনা এবং বিশ্বকাপের আবহে শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হবে এই ভেন্যুগুলো— এমনটাই প্রত্যাশা আয়োজকদের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আমেজে ঢাকা বিশ্ববিদ্যালয় : ৫ স্থানে বড়পর্দায় খেলা দেখাবে ছাত্রদল

এক লটারিতেই ৫ বন্ধু জিতলেন শতকোটি টাকা

আমাদের ট্যাক্স কালেকশনের পদ্ধতি খুবই ত্রুটিপূর্ণ : জামায়াত আমীর

পরকীয়া প্রেমিকের সঙ্গে ঘুরতে এসে নারীর রহস্যজনক মৃত্যু

মাঝরাতে ক্ষুধা মেটাতে বাদাম খেলে যেসব উপকার পাবেন

ব্রাহ্মণবাড়িয়ায় ছয় হাজার কেজি জিরাসহ কাভার্ডভ্যান জব্দ