ব্রাহ্মণবাড়িয়ায় ছয় হাজার কেজি জিরাসহ কাভার্ডভ্যান জব্দ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে ৬ হাজার কেজি ভারতীয় জিরাসহ একটি কাভার্ডভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসবের বাজার মূল্য ১ কোটি ৩০ লাখ টাকা।
আজ মঙ্গলবার (৯ জুন) বিকেল চারটার দিকে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে সরাইল ব্যাটালিয়ান (৬০ বিজিবি)।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গতকাল সোমবার বিকাল ৫টার দিকে সরাইল ব্যাটালিয়নের ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহলদল বিজয়নগর উপজেলার আমতলী এলাকায় অভিযান চালায়।
আরও পড়ুনওই অভিযানে ৬ হাজার কেজি ভারতীয় জিরাসহ একটি কাভার্ডভ্যান আটক জব্দ করা হয়। জব্দ করা ভারতীয় জিরা ও কাভার্ডভ্যানের আনুমানিক মূল্য ১ কোটি ৩০ লাখ টাকা। জিরা ও কাভার্ডভ্যানটি আখাউড়া কাস্টম্স অফিসে জমা করা হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1781008801.jpg)
_medium_1781008495.jpg)
_medium_1781007881.jpg)

_medium_1781007158.jpg)



