ভিডিও মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৯ জুন, ২০২৬ ০৬:৩৫ পিএম

সুনামগঞ্জে বাস চাপায় বৃদ্ধ নিহত

সুনামগঞ্জে বাস চাপায় বৃদ্ধ নিহত

সুনামগঞ্জের শান্তিগঞ্জে সাগরিকা পরিবহনের একটি বাসের চাপায় আব্দুল মনাফ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (৯ জুন) সকালে সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপজেলার পাগলা বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, আব্দুল মনাফ স্থানীয় কান্দিগাঁও জামে মসজিদে ফজরের নামাজ আদায় শেষে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে সিলেট থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী সাগরিকা পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়।

আরও পড়ুন

স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয়রা বাসটিকে ধাওয়া করলে চালক গাড়িটি সদরপুর সেতুর কাছে ফেলে পালিয়ে যায়।
পরে খবর পেয়ে জয়কলস হাইওয়ে পুলিশ চালকবিহীন বাসটি জব্দ করে।

জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার জন্য দায়ী বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে বাস চাপায় বৃদ্ধ নিহত

কাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন ডা. জুবাইদা রহমান

আমরা ডেঙ্গুমুক্ত নগরী চাই: সিসিক প্রশাসক

গলাচিপায় পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে

যশোরের ঝিকরগাছায় মা-শিশুর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা