ফরিদগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় আল-আমিন মজুমদার (৩০) নামে মোটরসাইকেলের এক আরোহীর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (৯ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল-আমিন একই উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের পশ্চিম চাঁদপুর গ্রামের আমিনুল হক মজুমদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ব্যক্তিগত কাজে ফরিদগঞ্জ বাজারে যান আল-আমিন।
আরও পড়ুনফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1781005518.jpg)






