প্রকাশ : ০৯ জুন, ২০২৬ ০২:১১ পিএম
ইরানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
ইরানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, ছবি: সংগৃহীত।
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের দক্ষিণাঞ্চলে ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির মেহর নিউজ এজেন্সির বরাত দিয়ে এই তথ্য জানা গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
মঙ্গলবার (৯ জুন) সকালে ইরানের হরমোজগান ও কেরমান প্রদেশের সারগাজ এলাকার কাছাকাছি এই ভূমিকম্পটি আঘাত হানে। মেহর নিউজের প্রতিবেদন অনুযায়ী, এই ভূমিকম্পের ঘটনায় এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুনমন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক








