ভিডিও রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৪ মে, ২০২৬, ০৯:৩৪ রাত

বগুড়ায় চ্যানেল টুয়েন্টি ফোর এর ১৪ বছরপূর্তি উদযাপন

বগুড়ায় চ্যানেল টুয়েন্টি ফোর এর ১৪ বছরপূর্তি উদযাপন

সংবাদভিত্তিক বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোরের ১৪ বছরপূর্তি ও ১৫ বছরে পদার্পণ উপলক্ষে বগুড়ায় কেককাটা, শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২৪ মে) শহরের বড়গোলা টিনপট্টিস্থ চ্যানেল টোয়েন্টি ফোরের বগুড়া অফিসে এসব কর্মসূচি পালন করা হয়।

চ্যানেল টোয়েন্টি ফোরের বগুড়া অফিসের সিনিয়র রিপোর্টার ফরহাদুজ্জামান শাহীর সঞ্চালনায় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বগুড়া জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা এমপি ও জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এমপি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি, বগুড়া জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বগুড়া জেলা শাখার সভাপতি প্রকৌশলী সাহাবুদ্দিন সৈকত, দৈনিক উত্তরের দর্পণের সম্পাদক আব্দুস সালাম বাবু, দৈনিক সমকালের বগুড়া ব্যুরো প্রধান এসএম কাওসার, বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক, বিআরটিসি ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি আসাদুল হক কাজল ও বগুড়া মহানগর পূজা উদযাপন পরিষদের আহবায়ক পরিমল প্রসাদ রাজ বক্তব্য রাখেন।

আরও পড়ুন

অনুষ্ঠানে বগুড়া চেম্বারের সাবেক সভাপতি সাইরুল ইসলাম, ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) সালেকুজ্জামান খান, সার্জেন্ট সাইফুল ইসলাম, বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম শফিক ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্লব, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান টুলু, যমুনা টেলিভিশনের বগুড়া ব্যুরো প্রধান মেহেরুল সুজন, দৈনিক বণিক বার্তার জেলা প্রতিনিধি এইচ আলীম, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদুল কবির রাশেদ, বগুড়া শহর ছাত্রদলের সভাপতি এসএম রাঙ্গা, কাহালু উপজেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি রাকিব ইমতিয়াজ শাওন, দি বিজনেস স্টান্ডার্ডের উত্তরাঞ্চল ব্যুরো প্রধান খোরশেদ আলম, স্টার নিউজের বগুড়া ব্যুরো প্রধান জোজিফ হোসেন প্রতীক, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের বগুড়া ব্যুরো প্রধান অরুপ রতন, আরটিভির জেলা প্রতিনিধি ইমরান হোসাইন লিখন, দৈনিক আগামীর সময়ের জেলা প্রতিনিধি আসাফউদ্দৌলা নিওন, দৈনিক করতোয়ার শাজাহানপুর উপজেলা প্রতিনিধি সাজেদুর রহমান সবুজ, দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি সাখাওয়াত হোসেন জনি, বগুড়া মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাজেদ রহমান ও সাধারণ সম্পাদক ফয়সাল হোসেন সনি, উত্তরের দর্পণের স্টাফ রিপোর্টার সজল শেখ, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি আব্দুল মোমিন, বাংলা ভিশনের ক্যামেরাপারসন মতিউর রহমান মতি, আতিকুর রহমান আতিক, আকতারুজ্জামান সোহাগ, অসীম কুমার কৌশিক, রফিকুল ইসলাম রকি, হাফিজ আল নয়ন, নাজমুল হাসান নাফি, মুক্তার আহমেদ সুমন ও চ্যানেল টোয়েন্টি ফোরের বগুড়া অফিসের ক্যামেরাপার্সন মোয়াজ্জেম হোসেনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় চ্যানেল টুয়েন্টি ফোর এর ১৪ বছরপূর্তি উদযাপন

চুয়াডাঙ্গায় সোয়া কোটি টাকার সোনা উদ্ধার, আটক-১

জামিন পেল না বগুড়ায় রাহুল হত্যা মামলার আসামি জামিল

কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আটক

জয়পুরহাটে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

দেশের উন্নয়ন এবং শান্তি প্রতিষ্ঠায় বাধাদানকারীদের কঠোর হস্তে দমন করা হবে : কাজী রফিকুল ইসলাম এমপি