ভিডিও রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৪ মে, ২০২৬, ০৯:২৫ রাত

জামিন পেল না বগুড়ায় রাহুল হত্যা মামলার আসামি জামিল

জামিন পেল না বগুড়ায় রাহুল হত্যা মামলার আসামি জামিল

কোর্ট রিপোর্টার : কাহালুতে এজমালি পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে এসএম সোয়েব সুলতান ওরফে রাহুল (২৮) হত্যা মামলা হাজতি আসামি জামিল হোসেনের (৪৫) জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে। আসামি জামিল হোসেন কাহালু উপজেলার পাল্লাপাড়ার মৃত আব্দুল মজিদ আকন্দের ছেলে। বগুড়ার সিনিয়র দায়রা জজ শাহজাহান কবির গতকাল শনিবার হাজতি ওই আসামির জামিনের আবেদন নামঞ্জুর করেন।

উল্লেখ্য, বগুড়া শহরের কৈগাড়ী (সিও অফিস) এলাকার মৃত সোবাহান সরকারের ছেলে এসএম সোয়েব সুলতান ওরফে রাহুল বড়শি নিয়ে গত বছরের ৩০ সেপ্টেম্বর দুপুরে কাহালু উপজেলার  মাগুড়া গ্রামে ওয়ারিশ সূত্রেপ্রাপ্ত এজমালি পুকুরে মারতে যায়। এসময় হাজতি ওই আসামিসহ অন্যান্য আসামিরা হামলা চালিয়ে তাকে মারপিট করে।

এসময় রাহুল দৌড়ে পকুরে অদূরে আব্দুল জব্বার খানের বাড়িতে প্রবেশ করলে আসামিরা ধাওয়া করে ধারালো চাকু দিয়ে উপর্যুপরি আঘাত করে তাকে হত্য করে পালিয়ে যায়। এ ব্যাপারে নিহত রাহুলের মা হাবিবা আকতার বাদি হয়ে কাহালু থানায় হাজতি ওই আসামিসহ ১৩ জনের নাম উল্লেখ করে এই মামলা দায়ের করেন।

আরও পড়ুন

মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি এড. টিএম তারিকুল ইসলাম সাচ্চু এবং আসামি পক্ষে এড. আব্দুল ওহাব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামিন পেল না বগুড়ায় রাহুল হত্যা মামলার আসামি জামিল

কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আটক

জয়পুরহাটে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

দেশের উন্নয়ন এবং শান্তি প্রতিষ্ঠায় বাধাদানকারীদের কঠোর হস্তে দমন করা হবে : কাজী রফিকুল ইসলাম এমপি

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

ভোলার হত্যা মামলায় ৩ আসামির মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন