ভিডিও রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৪ মে, ২০২৬, ০৯:২৩ রাত

কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আটক

কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আটক

বরগুনায় ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেনকে আটক করেছে আমতলী থানা পুলিশ। 
 
আজ রবিবার (২৪ মে) দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। 
 
এর আগে, গত সোমবার উপজেলার খাকদোন গ্রামে এই ধর্ষণের ঘটনা ঘটেছে।
 
জানা গেছে, দুই বছর বয়সি রেখে ওই কিশোরীর মা মারা যান। এরপর থেকে সে নানা বাড়িতে বড় হয়। গত রবিবার খালু আলমগীর হোসেন শ্বশুর বাড়িতে বেড়াতে আসে। সোমবার সকালে ওই কিশোরীকে সে ধর্ষণ করে। ঘটনা জেনে নানি আমতলী থানায় অভিযোগ দেন। 
 
আমতলী থানার ওসি আবু শাহাদাত মো. হাসনাইন পারভেজ বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
 
তিনি আরও বলেন, ‘ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালের অন স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আটক

জয়পুরহাটে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

দেশের উন্নয়ন এবং শান্তি প্রতিষ্ঠায় বাধাদানকারীদের কঠোর হস্তে দমন করা হবে : কাজী রফিকুল ইসলাম এমপি

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

ভোলার হত্যা মামলায় ৩ আসামির মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন

ঠাকুরগাঁওয়ের হরিপুরে অভয়াশ্রমে পাখির আনাগোনা