ভিডিও রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৪ মে, ২০২৬, ০৮:৫৩ রাত

ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাদকসহ ২ যুবক গ্রেফতার

ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাদকসহ ২ যুবক গ্রেফতার

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুরে থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদকসহ সজীব শর্মা ও শান্ত নামে দুইজন যুবককে গ্রেফতার করে ঠাকুরগাঁও জেলহাজতে পাঠিয়েছে।

গতকাল শনিবার রাত পৌনে ৮টার সময় উপজেলার যাদুরানী বাজার এলাকার কাজীর মোড়ে মাদক বিরোধী অভিযানে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার যাদুরানী নন্দগাঁও গ্রামের সঞ্জয় শর্মার ছেলে সজীব শর্মা (১৮) ও একই গ্রামের সোলেমানের ছেলে শান্ত (২০)।

হরিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর থানার এসআই রাজু সঙ্গীয় পুলিশ নিয়ে গতকাল শনিবার রাতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ওই এলাকা থেকে দুইজনকে আটক করা হয়।

আরও পড়ুন

এসময় তাদের কাছে থাকা ১৪ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ তাদের থানায় নিয়ে আসে। গতকাল রোববার তাদের বিরুদ্ধে হরিপুর থানায় মামলা দায়ের করে ঠাকুরগাঁও জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাদকসহ ২ যুবক গ্রেফতার

সাবেক ছাত্রদল নেতার মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার

দিনাজপুরের হিলিতে ২ হাজার পিস অ্যাম্পলসহ গ্রেফতার ২

পিরোজপুরের মঠবাড়িয়ায় একদিনে দুজনকে কুপিয়ে হত্যা

ঈদে আসছে লিজা’র ‘তোমার রোদেলা আকাশে’

গরু বিক্রি করে হজ করবেন বাবা-ছেলে