ভিডিও রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৪ মে, ২০২৬, ০৫:৩৭ বিকাল

রাজা কাশেফের সুর সঙ্গীতে গানে গানে শ্রীমঙ্গলের সৌন্দর্য্য

রাজা কাশেফের সুর সঙ্গীতে গানে গানে শ্রীমঙ্গলের সৌন্দর্য্য

বিনোদন প্রতিবেদক : দেশের অন্যতম অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন-এর ব্যানারে প্রকাশিত হয়েছে শ্রীমঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস-ঐতিহ্য ও নৈসর্গিক রূপকে ঘিরে নির্মিত বিশেষ মিউজিক্যাল ভিজ্যুয়াল ‘রূপসী শ্রীমঙ্গল’।

বিশেষ এই গানে কণ্ঠ দিয়েছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর এবং লন্ডনপ্রবাসী কণ্ঠশিল্পী রুবাইয়াত জাহান। লন্ডনপ্রবাসী গীতিকবি কায়েস আজিজের কাব্যিক কথামালায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীত পরিচালক রাজা কাশেফ। শ্রীমঙ্গলের বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়িত গানটির মিউজিক্যাল ভিজ্যুয়াল নির্মাণ করেছেন সৈকত রেজা। এতে অভিনয় করেছেন ফারহান খান রিও ও সিফাত নুসরাত। পাশাপাশি বিশেষ উপস্থিতি রয়েছে আসিফ আকবর ও রুবাইয়াত জাহানের।

সম্প্রতি রাজধানীতে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে গানটির আনুষ্ঠানিক প্রকাশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মিউজিক্যাল ভিজ্যুয়ালটির মোড়ক উন্মোচন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ৪ আসনের সংসদ সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী, এমপি এবং মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, এমপি।

আরও পড়ুন

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার, সংগীত পরিচালক, প্রযোজনা প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা শ্রীমঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য, পর্যটন সম্ভাবনা এবং বাংলাদেশের সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। ‘রূপসী শ্রীমঙ্গল’ ধ্রুব মিউজিক স্টেশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পাশাপাশি দেশি-বিদেশি বিভিন্ন ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্মে উপভোগ করা যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজা কাশেফের সুর সঙ্গীতে গানে গানে শ্রীমঙ্গলের সৌন্দর্য্য

প্রধানমন্ত্রীর সঙ্গে সিআরপি কর্তৃপক্ষের সৌজন্য সাক্ষাৎ

সোমবার থেকে বিমানবন্দর স্টেশনে দাঁড়াবে না ঢাকাগামী ৯ ট্রেন

ময়মনসিংহে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

ইরানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত, খুলছে হরমুজ প্রণালি : ট্রাম্প

 চোট চিন্তায় বিশ্বকাপ দলে বড় পরিবর্তন আনছে আর্জেন্টিনা