ভিডিও রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৪ মে, ২০২৬, ০৩:৪৪ দুপুর

বগুড়ার শাজাহানপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বগুড়ার শাজাহানপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, ছবি: দৈনিক করতোয়া।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকসহ ২ জন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার গোহাইল ইউনিয়নে বগুড়া-নাটোর সড়কের শালিখা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন-বাগেরহাট জেলার ভজনখালি গ্রামের কাঞ্চন আলী হাওলাদারের ছেলে ট্রাকচালক শহিদুল হাওলাদার (২৯) এবং কুষ্টিয়া জেলার কুমারখালী থানার মাহাতাব আলীর ছেলে পেঁয়াজ  ব্যবসায়ী মোহাম্মদ আলী মোল্লা (৭৩)।

স্থানীয়রা জানান, রংপুর থেকে দক্ষিণাঞ্চলগামী একটি তামাকবোঝাই ট্রাক এবং কুষ্টিয়া থেকে উত্তরাঞ্চলগামী পেঁয়াজবোঝাই ট্রাক গোহাইল ইউনিয়নের শালিখা এলাকায় পৌঁছিলে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই তামাকবাহী ট্রাকের চালক শহিদুল হাওলাদার এবং পেঁয়াজ ব্যবসায়ী মোহাম্মদ আলী মোল্লা নিহত হন। 

আরও পড়ুন

দুর্ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন। তারা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এবং নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। সেই সাথে দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি হেফাজতে নেয় পুলিশ। 

কুন্দার হাইওয়ে থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, ট্রাক চালকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর মরদেহটি মর্গে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ম্যানসিটি’র কোচ বাছাইয়ে পরামর্শ দিতে চান না গার্দিওলা

টাঙ্গাইলে সিএনজি-মটরসাইকেল সংঘর্ষে নিহত ২

‘ককরোচ জনতা পার্টি’- ভার্চুয়াল রাজনীতির নতুন ঝড়

যা থাকছে ইরান-যুক্তরাষ্ট্রের সমঝোতায়

টাঙ্গাইলে অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল দুই কিশোরের