ভিডিও রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৪ মে, ২০২৬, ০৩:৩৭ দুপুর

‘ককরোচ জনতা পার্টি’- ভার্চুয়াল রাজনীতির নতুন ঝড়

‘ককরোচ জনতা পার্টি’- ভার্চুয়াল রাজনীতির নতুন ঝড়, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজনীতিতে এ যেন এক অবিশ্বাস্য বিস্ফোরণ! নাম শুনলে মনে হতে পারে কোনো তামাশা, কিন্তু এর প্রভাব এখন দিল্লির মসনদ পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। হ্যাঁ, কথা বলছি ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপি নিয়ে।

সম্প্রতি ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তর একটি মন্তব্য ঘিরে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। আদালতের শুনানিকালে বেকার তরুণদের ‘তেলাপোকা’র সাথে তুলনা করার পরই সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় ওঠে। আর সেই ক্ষোভ থেকেই জন্ম নেয় ‘ককরোচ জনতা পার্টি’। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-যিনি নিজে একজন পিআর স্ট্র্যাটেজিস্ট-এই ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্মের মাধ্যমে তরুণদের কণ্ঠস্বরকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।

অবিশ্বাস্য হলেও সত্য, মাত্র কয়েকদিনের ব্যবধানে এই দলের ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা ১ কোটি ৩৬ লাখ ছাড়িয়ে গেছে, যা অনেক প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের চেয়েও বেশি! শুধু সাধারণ তরুণরাই নয়, খবর অনুযায়ী দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে বহু প্রথম সারির রাজনীতিকও এই প্ল্যাটফর্মে যোগ দিতে আগ্রহ প্রকাশ করছেন।

বিশ্লেষকরা বলছেন, এটি কেবল একটি মিম-ভিত্তিক আন্দোলন নয়, এটি বেকারত্ব ও সিস্টেমের প্রতি তরুণ প্রজন্মের পুঞ্জীভূত ক্ষোভের প্রতিফলন। প্রথাগত রাজনীতির বাইরে গিয়ে তরুণরা এখন ডিজিটাল মাধ্যমকেই তাদের প্রধান হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে। ‘ককরোচ জনতা পার্টি’ এখন আর কোনো জোক নয়, বরং এটি ভারতের আগামী দিনের রাজনীতির এক নতুন সমীকরণ।

আরও পড়ুন

প্রশ্ন একটাই-ক্ষমতার অলিন্দে থাকা নীতিনির্ধারকরা কি এই ডিজিটাল শক্তিকে উপেক্ষা করতে পারবেন? নাকি ‘তেলাপোকা’র পরিচয়েই তরুণরা বদলে দেবে রাজনীতির ভবিষ্যৎ? 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলে সিএনজি-মটরসাইকেল সংঘর্ষে নিহত ২

‘ককরোচ জনতা পার্টি’- ভার্চুয়াল রাজনীতির নতুন ঝড়

যা থাকছে ইরান-যুক্তরাষ্ট্রের সমঝোতায়

টাঙ্গাইলে অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল দুই কিশোরের 

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে সাবেক ছাত্রদল নেতা আটক

পাকিস্তানে সামরিক সদস্যবাহী ট্রেনে বিস্ফোরণে নিহত ২৪