ভিডিও রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৪ মে, ২০২৬, ০৩:১০ দুপুর

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে সাবেক ছাত্রদল নেতা আটক

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে সাবেক ছাত্রদল নেতা আটক

শেরপুর শহরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এনামুল মিয়া নামের এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। তিনি জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

গতকাল শনিবার (২৩ মে) রাত ৯টার দিকে অভিযুক্তকে আটক করা হয়। পরে তার শাস্তির দাবিতে শহরে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা।

অভিযুক্ত এনামুল মিয়া শেরপুর পৌরসভার সজবরখিলা মহল্লার বাসিন্দা। ভুক্তভোগী গৃহবধূ স্বামীকে নিয়ে ওই এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এনামুল দীর্ঘদিন ধরে মেসেঞ্জারে ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি জানাজানি হলে পরিবার ও স্থানীয়দের উপস্থিতিতে একাধিকবার সালিশ হয়। এরপর থেকেই এনামুল ক্ষুব্ধ ছিলেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, শনিবার দুপুরে ওই গৃহবধূকে ধর্ষণ করা হয়। পরে তিনি বিষয়টি স্বামী ও পরিবারের সদস্যদের জানান। খবর ছড়িয়ে পড়লে রাতে ক্ষুব্ধ এলাকাবাসী এনামুলকে আটক করে পুলিশে দেন।

আরও পড়ুন

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, জনতার কাছ থেকে এনামুলকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

আজ রোববার (২৪মে) সকালে ভুক্তভোগী নারী বাদী হয়ে ধর্ষণ মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন আক্তার বলেন, জনগণ ক্ষুব্ধ ছিল। অভিযুক্তকে দ্রুত উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে সাবেক ছাত্রদল নেতা আটক

পাকিস্তানে সামরিক সদস্যবাহী ট্রেনে বিস্ফোরণে নিহত ২৪

আবারও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা বার্সেলোনার

ঝিনাইদহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী

যুক্তরাষ্ট্র থেকে বিশ্বকাপ ক্যাম্প সরিয়ে নিলো ইরান

রামিসা হত্যার ঘটনার সাত দিনের মধ্যেই বিচার সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী