ভিডিও শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:০৫ বিকাল

দিল্লিতে ভিসা কার্যক্রম চালু করেছে বাংলাদেশ

দিল্লিতে ভিসা কার্যক্রম চালু করেছে বাংলাদেশ

বাংলাদেশ হাই কমিশন প্রায় দুই মাস বন্ধ রাখার পর ভারতের রাজধানী দিল্লিতে ভিসা কার্যক্রম চালু করেছে। ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদির মৃত্যু ঘিরে দ্বিপক্ষীয় কূটনেতিক সম্পর্কের অবনতির মধ্যে গেল ডিসেম্বরে দুই দেশই ভিসা কার্যক্রম বন্ধ রাখে। খবর ইন্ডিয়া টুডের।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার বাংলাদেশ হাইকমিশন ভারতীয় নাগরিকদের বাংলাদেশের ভিসা দেওয়া শুরু করেছে। বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার তিন দিনের মাথায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কে এ অগ্রগতি ঘটল।

নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের মধ্যে দিয়ে দুই দেশের সম্পর্কের বরফ গলতে শুরু করে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ ফল আসার আগে ১৩ ফেব্রুয়ারি সকালে তারেক রহমানকে এক বিবৃতিতে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও পড়ুন

এরপর পূর্ণাঙ্গ ফল ঘোষণার পর বিকালে তারেকের সঙ্গে টেলিফোনে কথা বলেন তিনি। ওই ফোনালাপে তাকে অভিনন্দন জানানোর পাশাপাশি তার কাজে সমর্থনের দেওয়ার কথা বলেন।

বৃহস্পতিবার ভারতের পক্ষ থেকে জানানো হয়, তারা ‘শিগগিরই’ বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা কার্যক্রম চালু করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লিতে ভিসা কার্যক্রম চালু করেছে বাংলাদেশ

তারাবিহ নামাজ শেষে বগুড়ার নন্দীগ্রামে ছুরিকাঘাতে ছাত্রদল কর্মী খুন

ভারতীয় স্পাইসজেটের ওপর নিষেধাজ্ঞা জারি করলো বাংলাদেশ

সেহরি খাওয়ার সঠিক সময় কোনটি?

প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানালেন আনোয়ার ইব্রাহিম

রোজায় স্বপ্নদোষ ও পবিত্রতা: ইসলামি বিধান কী বলে?