ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১০ অক্টোবর, ২০২৫, ০৫:৫০ সকাল

আজ লিবিয়া থেকে দেশে ফিরছেন ৩০৯ বাংলাদেশি

সংগৃহিত,আজ লিবিয়া থেকে দেশে ফিরছেন ৩০৯ বাংলাদেশি

লিবিয়ার রাজধানী ত্রিপলী থেকে স্বেচ্ছায় দেশে ফিরছেন ৩০৯ বাংলাদেশি নাগরিক। বৃহস্পতিবার (৯ অক্টোবর) তাদের প্রত্যাবাসন সম্পন্ন হয়। আজ শুক্রবার (১০ অক্টোবর) তারা ঢাকায় পৌঁছাবেন।

ত্রিপলীতে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, দূতাবাসের নিরলস প্রচেষ্টা এবং লিবিয়ার জাতীয় ঐক্যমতের সরকারের সহযোগিতায় এই ৩০৯ বাংলাদেশিকে দেশে ফেরানো সম্ভব হয়েছে। তারা ফ্লাই ওইয়া এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর YI5040-এ করে বেলা ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ও মিনিস্টার (পলিটিক্যাল) কাজী আসিফ আহমেদ প্রত্যাবাসিতদের বিদায় জানান। তিনি বলেন, বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে দূতাবাস দিনরাত পরিশ্রম করেছে। তাদের পরিবারের সঙ্গে পুনর্মিলনের এই মুহূর্তটি আমাদের জন্যও আনন্দের।

আরও পড়ুন

 লিবিয়ায় আটকে পড়া ও বিপদে পড়া আরও বাংলাদেশিদের ধাপে ধাপে দেশে ফেরানোর কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান দূতাবাসের কর্মকর্তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাটো মিত্রদের কাপুরুষ বললেন ট্রাম্প

সদরঘাটে লঞ্চের ধাক্কা, ৪৯ ঘণ্টা পর নিখোঁজ মিরাজের মরদেহ উদ্ধার

বাগেরহাটে আগুনে পুড়ে ছাই ৯ দোকান, অর্ধকোটি টাকার ক্ষতি

পাবনায় রিকশাচালকের জবাই করা মরদেহ উদ্ধার

রাজশাহীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

ঝালকাঠিতে শ্বশুর-জামাইকে কুপিয়ে জখম