ভিডিও সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২১ জুলাই, ২০২৫, ০৮:১৪ সকাল

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ছবি: সংগৃহীত।

রাজধানীর উত্তরায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আজ সোমবার (২১ জুলাই) দুপুরের দিকে বিমানটি উত্তরার মাইলস্টোন কলেজ এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চিত করে জানান, এটি একটি প্রশিক্ষণ বিমান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরও দুটি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো (আইএসপিআর) এক ক্ষুদে বার্তায় জানানো হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি দুপুর ১টা ৬মিনিটে উড্ডয়ন করেছিল। 

আরও পড়ুন

এ বিষয়ে ডিএমপি’র উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মহিদুল ইসলাম বলেন, কিছুক্ষণ আগে শুনতে পেরেছি মাইলস্টোন কলেজ এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে।  এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না এখনও সে বিষয়ে কিছু জানা যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে কোরবানি হাট কাঁপাতে প্রস্তুত ২৫ মণ ওজনের ‘রংবাজ’

বর্ষায় ডাকাত থেকে রক্ষায় নিরাপত্তা চান বগুড়া সারিয়াকান্দির মহিষ বাথানের মালিকরা

বগুড়ায় ‘হ্যাচিং ডিমে’ বেকারি পণ্য তৈরির অভিযোগে ২ লাখ টাকা জরিমানা

আগামী সপ্তাহেই বাজারে উঠবে দিনাজপুর বিরলের রসালো লিচু

ডাবল স্ট্যান্ড নিয়ে শরিয়াহ আইন বাস্তবায়নের পক্ষে আমরা নই : ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

বগুড়ার দুপচাঁচিয়ায় অগ্নিকান্ড ও ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে অনুদান বিতরণ করলেন এমপি মহিত