ঠাকুরগাঁওয়ে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ফারজানা আক্তার মিম(১৯) নামে এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মিম সদর উপজেলার পশ্চিম বাঁশগাঁড়া গ্রামের মো: মোজাম্মেলের মেয়ে। সে ঠাকুরগাঁও সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্রী। গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার সকালে বাড়ির লোকজন ওই ছাত্রীর ঘরের দারজা বন্ধ পায়। এরপর দরজা ভেঙে তাকে শয়নঘরে বাঁশের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে চৌরঙ্গী বাজার এলাকায় পৌঁছলে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।
পরিবারের পক্ষ থেকে জানানো হয় মিম দীর্ঘদিন এজমা রোগে আক্রান্ত ছিল। এঘটনায় ঠাকুরগাঁও থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192835