ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্যসহ গ্রেফতার ১
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও গাঁজাসহ শাকিল আলী(২৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার শাকিল সদর উপজেলার মধ্যপারপুগী গ্রামের সুলতান আলীর ছেলে।
গতকাল শুক্রবার দিবাগত রাতে সদর উপজেলার মধ্যপারপুগী ধানহাটি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় ১৫পিস ইয়াবা ও ৪৭ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়।
ঠাকুরগাঁও থানার ওসি সরোয়ারে আলম খান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেফতার শাকিলকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192831