মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর স্থ‌গিত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর স্থ‌গিত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর স্থ‌গিত করা হয়েছে। আগামী ৭-৮ ডিসেম্বর তার ঢাকা সফর করার কথা ছিল।

শনিবার (২৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ‌্য নি‌শ্চিত করেছেন।

তি‌নি বলেন, অ‌নিবার্য কারণবশত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর স্থ‌গিত হয়ে‌ছে। মালয়েশিয়ার অভ‌্যন্তরীণ রাজ‌নৈ‌তিক কার‌ণে বাংলাদেশ ছাড়াও আনোয়ার ইব্রাহিমের থাইল‌্যান্ড সফরও স্থ‌গিত হ‌য়ে‌ছে।

এদিকে চলতি বছরের জুনে মালয়েশিয়া সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ফিরতি সফরে আগামী ৭-৮ ডিসেম্বর ঢাকা সফরকে সাম‌নে রে‌খে ঢাকা-কুয়ালালামপু‌রের ম‌ধ্যে প্রস্তু‌তিও ছিল। ৮ ডি‌সেম্বর ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা ছিল আনোয়ার ইব্রাহিমের। ঢাকা থে‌কে তার ব‌্যাংকক সফ‌রে যাওয়ার কথা ছিল।

উল্লেখ্য, সাবেক অন্তর্বর্তী সরকারের সময়ে বাংলাদেশ সফর করেন আনোয়ার ইব্রাহিম। তিনি ২০২৪ সালে অক্টোবরে ঢাকা সফর করেছিলন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192829