বগুড়ার মহাস্থানে ‘নাগরিকদের জন্য আমরা’র ৫ জন গুনীকে সম্মাননা
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: শিবগঞ্জ উপজেলার মহাস্থানে স্বেচ্ছাসেবী সংগঠন ’’নাগরিকদের জন্য আমরা’’ এর সাধারণ সভা আজ শনিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত হয়। দিনব্যাপী সাধারণ সভায় সংগঠটির বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা ও কর্মপরিকল্পনা, পৃথকভাবে নারী-পুরুষ ও শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা, র্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও নানা আয়োজন ছিলো।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির। সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা ও জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শফিক।
সংগঠনের সভাপতি অধ্যাপক লুৎফর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবু মুসা’র পরিচালনায় বক্তব্য রাখেন সারিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি এড. নুরে আজম বাবু, জেলা বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর রাজু হোসেন পাইকাড় প্রমুখ। সভায় ৫জন সমাজসেবক (গুনী)কে সম্মাননা স্বারক দেয়া হয়।
এ ছাড়া সকলের সম্মতিতে অধ্যাপক লুৎফর রহমানকে সভাপতি ও মুহাম্মাদ আবু মুসাকে সাধারণ সম্পাদক এবং আব্দুস ছালামকে সাংগঠনিক সম্পাদক করে ৫১সদস্য বিশিষ্ঠ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। অপর দিকে ২৫সদস্য বিশিষ্ঠ উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192828