কবি সম্মেলনের দ্বিতীয় দিনে আট বিশিষ্ট ব্যক্তিকে বগুড়া লেখক চক্র পুরস্কার প্রদান

কবি সম্মেলনের দ্বিতীয় দিনে আট বিশিষ্ট ব্যক্তিকে বগুড়া লেখক চক্র পুরস্কার প্রদান

স্টাফ রিপোর্টার : কবি সম্মেলনের দ্বিতীয় দিনে বগুড়ায় বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৮ (আট) বিশিষ্ট ব্যক্তিকে বগুড়া লেখক চক্র পুরস্কার প্রদান করা হয়েছে। বগুড়া লেখক চক্রের তিন দিনব্যাপি কবি সম্মেলনের দ্বিতীয় দিন আজ শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে এই পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুডা-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা। অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন এবং প্রকাশনা ও কবি ব্যাগ উপহার প্রদান করেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক। পুরস্কার বিতরণী পর্বে সভাপতিত্ব করেন বগুড়া জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান।

বাচিকশিল্পী অলক পালের সঞ্চালনায় সম্মানিত অতিথি ছিলেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, জেলা কালচারাল অফিসার মোঃ মাহমুদুল হাসান, বগুড়া জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও বগুড়া সাংস্কৃতিক ফোরামের প্রধান সমন্বয়কারী কে এম খায়রুল বাশার, বগুড়া টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন আখন্দ, বগুড়া লেখক চক্রের উপদেষ্টা এড. পলাশ খন্দকার, কবি ও প্রাবন্ধিক  মুহম্মদ শহীদুল্লাহ্। বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক। প্রধান অতিথি পুরস্কার প্রাপ্ত ৮ বিশিষ্ট কবি সাহিত্যিকের হাতে ক্রেস্ট তুলে দেন এবং সম্মানিত অতিথিবৃন্দ সনদপত্র প্রদান করেন ও উত্তরীয় পরিয়ে দেন।

পুরস্কারপ্রাপ্তরা হলেন- কবিতায় এমরান কবির, কথাসাহিত্যে নূর কামরুন নাহার, লিটল ম্যাগাজিন সম্পাদক রহমান রাজু, গবেষণা সাহিত্যে  মামুন সিদ্দিকী, প্রবন্ধ সাহিত্যে ড. অয়নিকা আলপনা, ফটো সাংবাদিকতায় শফিকুল ইসলাম শফিক, সাহিত্য সংগঠক রেহানা সুলতানা শিল্পী এবং সাহিত্যানুরাগী বায়েজিদ শেখ। দিনব্যাপী অনুষ্ঠামালায় ছিলো সেমিনার, কবিতা পাঠ, নজরুল কথাসাহিত্যে নারী’ শীর্ষক মুক্ত আলোচনা, স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি।

কবি সম্মেলনের ২য় দিনে বিভিন্ন পর্বে কবিতা পাঠ করেন কবি বিশ্বজিৎ দাস, বেলাল সরকার, শাকিবুল শাকিল, বানী রানী পাল, হাসি খাতুন, সম্পা রানী মোহন্ত, হাবীবুল্লাহ জুয়েল, কামরুন নাহার কুহেলী, মোমিন শাওন,  বখতিয়ার হোসাইন, আবু রায়হান, হিরণ্য হারুন, অভি জেনেট, বকুল আশরাফ, তুষার শুভ্র, নাসির সিরাজী, জুয়েল হাসান প্রমুখ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192823