বগুড়ার দুপচাঁচিয়ায় নবীন হাফেজ-হাফেজা, আলেম আলেমা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: বগুড়া দুপচাঁচিয়া উপজেলায় ওলামা পরিষদের আয়োজনে নবীন হাফেজ-হাফেজা, আলেম-আলেমা ও নূরানী বোর্ডের এ প্লাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা মুফতি জোবায়ের হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিয়াউর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর মহা-পরিচালক ড. মো: আব্দুল মজিদ প্রামানিক। বরেণ্য অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহ্রুখ খান।
আরও বক্তব্য রাখেন বগুড়া জামিল মাদ্রাসার মুহতারিম মাওলানা আতাউল্লাহ নিজামীসহ বিশেষ অতিথি উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম খান স্বপন, উপজেলা জামায়াতের আমির মতিউর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এড. সাইফুর রহমান মিলু, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, দুপচাঁচিয়া প্রেস ক্লাবের সভাপতি গোলাম ফারুক, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু কালাম আজাদ, চামরুল ইউনিয়ন চেয়ারম্যান শাহজাহান আলী, গুনাহার ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান এম শাহিন আলম প্রমুখ। পরে নবীন হাফেজ-হাফেজা, আলেম-আলেমা ও নূরানী বোর্ডের এ প্লাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা জানানো হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192819