বগুড়ার সান্তাহারে দুর্বার শিক্ষা বৃডল্ট ও সম্মাননা প্রদান

বগুড়ার সান্তাহারে দুর্বার শিক্ষা বৃডল্ট ও সম্মাননা প্রদান

সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সান্তাহার ইউনিয়নে দুর্বার প্রান্নাথপুর ফাউন্ডেশনের আয়োজনে ‘দুর্বার শিক্ষা বৃত্তি- প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত সান্তাহার ইউপির প্রান্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলে পরিক্ষা।

ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে এই পরিক্ষায় অংশগ্রহণকারী ৫৮ জন শিক্ষার্থীকে সম্মাননা হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে। এদের মধ্যে ১০ জনকে পুরস্কৃত করা হয়। সেরা তিন জনকে বাইসাইকেল এবং অন্য সাতজনকে শিক্ষা উপকরন দেওয়া হয়।

ওইদিন বিকেলে প্রান্নাথপুর স্কুল মাঠে ওই সংগঠনের সভাপতি মহিদুল ইসলাম রাজিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসাইন তুহিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী, থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম, সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. নাজিম উদ্দীন, জেলা বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি কামাল হোসেন মন্ডল, সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন, বিএনপি নেতা নওশাদুল হক মিলন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এসএম জুয়েল রানা ও দুর্বার প্রান্নাথপুর ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক সিজার আলী প্রমুখ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192810