ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে রিফাত পরিবহণের একটি গেইটলক বাসের ধাক্কায় চিত্র রায়(৫০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী সুবোধ সিংহ(৫৫) গুরুতর আহত হয়েছেন।
আজ শনিবার (২৮ নভেম্বর) ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের সদর উপজেলার হাজির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চিত্র রায় সদর উপজেলার তেঁতুলিয়া গ্রামের খোকা রামের ছেলে। আহত সুবোধ সিংহ একই উপজেলার আখচা ডাক্তারপাড়া গ্রামের যতীনের ছেলে।
বোদা হাইওয়ে থানার উপপরিদর্শক নুর হোসেন জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192793