দিনাজপুর বিরামপুরে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : বিরামপুর উপজেলার শাখা যমুনা নদীতে গোসলে নেমে আরিফ বাবু(১৪) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিখোঁজের চার ঘণ্টা পর গত বৃহস্পতিবার সন্ধ্যায় তার লাশ উদ্ধার করা হয়। সে পার্শ্ববর্তী ফুলবাড়ি উপজেলার খয়েরবাড়ি গ্রামের আয়নাল হকের ছেলে এবং খয়েরবাড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
জানা যায়, বিরামপুর উপজেলার শাখা যমুনা নদীর শ্রীপুর এলাকায় নদী খনন ও ব্লক দিয়ে দুই পাড় বাঁধাইয়ের কারণে সেখানে নতুন সৌন্দর্য্যরে সৃষ্টি হয়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এটিকে মিনি সুইজারল্যাণ্ড হিসাবে প্রচারের ফলে সেখানে প্রতিদিন অনেক দর্শনার্থীর আগমন ঘটে।
স্কুল ছাত্র আরিফ বাবু গত বৃহস্পতিবার স্কুলের পরীক্ষা শেষে বেলা দেড়টায় মিনি সুউজারল্যাণ্ডে এসে নদীতে গোসলে নামলে পানিতে তলিয়ে যায়। বিরামপুর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যায় তার লাশ উদ্ধার করে।
বিরামপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে এবং এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192785