অন্যায়ভাবে জামায়াতের নিবন্ধন বাতিল করা হয়েছিল: শফিকুর রহমান

অন্যায়ভাবে জামায়াতের নিবন্ধন বাতিল করা হয়েছিল: শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে অন্যায়ভাবে জামায়াতের নিবন্ধন বাতিল ও প্রতীক কেড়ে নেওয়া হয়েছিল। সাড়ে ১৫ বছর দলের নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের বিভিন্ন কার্যালয়ে প্রবেশ করতে পারেননি বলেও জানান তিনি।

আজ শনিবার (২৮ নভেম্বর) কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শফিকুর রহমান অভিযোগ করেন, সরকার গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করছে। এতে জাতীয় ঐক্য ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি অতীতের ফ্যাসিবাদীরা সুযোগ পেতে পারে। তিনি সরকারের প্রতি জনগণের রায় বাস্তবায়নের আহ্বান জানান।

এ সময় বিচার বিভাগের স্বাধীনতা, সংবিধান সংস্কার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি এবং তৈরি পোশাকশিল্পের অস্থিরতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192737