কুড়িগ্রামের রাজারহাটে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এসময় উপজেলার সব ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, রাজারহাট উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে নির্ধারিত সময়ে উপজেলার সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
রাজারহাট উপকেন্দ্রের ইনচার্জ হাফিজুল ইসলাম জানান, রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সে ক্ষেত্রে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192673