প্রবাসীদের মরদেহ দেশে আনতে অর্ধেক খরচ বহনের পরিকল্পনা সরকারের

প্রবাসীদের মরদেহ দেশে আনতে অর্ধেক খরচ বহনের পরিকল্পনা সরকারের

বিদেশে মারা যাওয়া প্রবাসী বাংলাদেশিদের মরদেহ দেশে ফিরিয়ে আনার খরচের ৫০ শতাংশ বহনের পরিকল্পনা করছে সরকার। প্রস্তাবটি মন্ত্রিসভায় অনুমোদন পেলে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরে জালালাবাদ অ্যাসোসিয়েশনের আয়োজিত এক অনুষ্ঠানে এ পরিকল্পনার কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্যসহ ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে কোনো প্রবাসী বাংলাদেশির মৃত্যু হলে তার মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যয়ের অর্ধেক বহনের পরিকল্পনা রয়েছে সরকারের। মন্ত্রিসভার অনুমোদন পেলে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত কার্যকর করা হবে।

বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়মের বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা জানান মন্ত্রী। তিনি বলেন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর সময় কোনো রিক্রুটিং এজেন্সি অযোগ্য কর্মীকে যোগ্য দেখিয়ে পাঠানোর প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে বাতিল করা হতে পারে এজেন্সির লাইসেন্সও।

প্রবাসীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এ ছাড়া সিলেটের পর্যটনকেন্দ্রগুলো ঘিরে নতুন কর্মসংস্থানের সম্ভাবনা তুলে ধরে মন্ত্রী বলেন, প্রবাসীদের আইনি সহায়তা দিতে ল’ ফার্ম নিয়োগের মাধ্যমে সহযোগিতা করার পরিকল্পনাও রয়েছে সরকারের

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192661