৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারে প্লাস্টিকের গুদামে লাগা আগুন

৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারে প্লাস্টিকের গুদামে লাগা আগুন

৭ ঘণ্টা পর রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকায় প্লাস্টিক গোডাউনে লাগা আগুন পুরোপুরি নির্বাপণ হয়েছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায়  নির্বাপণ হয় আগুন। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজাহান শিকদার জানান, রাত ১২টা ৪৫ মিনিটে চকবাজারের প্লাস্টিক গোডাউনে লাগা আগুন নির্বাপণ হয়েছে। 

এর আগে, ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আনোয়ারুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় রাত ১০টা ২২ মিনিটে চকবাজারের প্লাস্টিকের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৫টা ২৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে একে একে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192631