ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা
স্পোর্টস ডেস্ক : উঠতি তারকাদের এশিয়া কাপ থেকে বিদায় নিল ভারত। বৃহস্পতিবার সেমিফাইনালে শ্রীলংকা ‘এ’ দলের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে যায় ভারত। ভারতের বোলারেরা পাত্তাই পেলেন না। শ্রীলংকার দুই ওপেনারের দাপটে হারতে হয়েছে ভারতকে।
বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের দোহায় প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ৩১৭ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ভারত। চার ব্যাটসম্যান অর্ধশতরান করেন।
টার্গেট তাড়া করতে নেমে দুই ওপেনার লাসিথ ক্রুসপুল্লে এবং সিনেত জয়বর্ধনের জোড়া সেঞ্চুরিতে ৫১ বল হাতে রেখেই ৮ উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় শ্রীলংকা।
প্রথমে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা ভালোই হয়েছিল। বৈভব সূর্যবংশী এবং অভিষেক শর্মা মিলে ঝড়ের বেগে রান তুলতে শুরু করেন। দুই জনের ওপেনিং জুটিতে ৮০ রান উঠে যায়। এরপর আউট হয় বৈভব। ৪টি চার এবং ৩টি ছয়ের সাহায্যে ২৬ বলে ৪০ করে সে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192626