ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিনজন সহকারী পুলিশ কমিশনারকে (এসি) বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক আদেশে এ রদবদল করা হয়।
আদেশ অনুযায়ী, সদরদপ্তর ও প্রশাসন বিভাগের সিআরও শাখায় কর্মরত সহকারী পুলিশ কমিশনার রেজোয়ানা কবির প্রিয়াকে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের সহকারী পুলিশ কমিশনার (প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ) হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. নজরুল ইসলামকে সদরদপ্তর ও প্রশাসন বিভাগের সিআরও শাখার সহকারী পুলিশ কমিশনার এবং সহকারী পুলিশ কমিশনার মো. মাহফুজুর রহমানকে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পিআর) হিসেবে বদলি করা হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে এসব বদলি ও পদায়ন কার্যকর থাকবে এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192587