২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবারও সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দর আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। এর আগে গতকাল বুধবার স্বর্ণের দাম কমিয়েছিলো সংস্থাটি।
নতুন দাম অনুযায়ী— ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা এবং ২১ ক্যারেট ১ লাখ ৮৯ হাজার ১৫ টাকা। এছাড়া ১৮ ক্যারেট ১ লাখ ৬২ হাজার ৩৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩২ হাজার ৩২৮ টাকা।
সোনার পাশাপাশি রূপার দামও নির্ধারণ করেছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের হলমার্ক করা প্রতি গ্রাম রূপার দাম ২৬০ টাকা এবং ২১ ক্যারেট ২৫০ টাকা।
এছাড়া ১৮ ক্যারেট ২১৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রূপার দাম নির্ধারণ করা হয়েছে ১৬৫ টাকা।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192535