লিবিয়া দেশে ফিরছেন থেকে আরও ১৭৩ বাংলাদেশি
লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে প্রত্যাবাসন করা হচ্ছে আরও ১৭৩ জন বাংলাদেশি নাগরিককে ।
লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের সর্বাত্মক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের ফিরিয়ে আনা হচ্ছে।
আশা করা হচ্ছে, প্রত্যাবাসিত বাংলাদেশিরা বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৬টায় বুরাক এয়ারের ইইউজেড২২২ ফ্লাইটে করে ঢাকায় পৌঁছাবেন বলে ।
প্রত্যাবাসীদের মধ্যে ত্রিপোলি থেকে ৭৭ জন এবং মিসরাতা থেকে ৯৬ জন অভিবাসী রয়েছেন। তারা ঝুঁকিপূর্ণ ও বিপৎসংকুল পরিস্থিতি থেকে স্বেচ্ছায় দেশে ফিরে আসছেন এবং তাদের মধ্যে ২৯ জন শারীরিকভাবে অসুস্থ।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192524