গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশা চালক নিহত
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় দুলু মিয়া নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছে। আজ বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার সাপমারা ইউনিয়নের কাঁচামোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালক উপজেলার দরব¯স্তু ইউনিয়নের হরিতলা ফতেপুর গ্রামের বাসিন্দা।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মাসুদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192516