গাইবান্ধার বোনারপাড়ায় রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

গাইবান্ধার বোনারপাড়ায় রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। দীর্ঘদিন রেলওয়ের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা সরিয়ে নিতে শুরু করেছে কর্তৃপক্ষ।

অভিযানের প্রথম দিনেই উচ্ছেদ করা হয়েছে ৫০টি অবৈধ স্থাপনা। আজ বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে বোনারপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকে ঘিরে এলাকায় ব্যাপক তৎপরতা দেখা যায়। 

বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাটের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মনজুর হোসেন জানান, প্রথম দিনেই ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। দীর্ঘদিন রেলওয়ের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদের মধ্য দিয়ে বোনারপাড়া রেলওয়ে স্টেশন এলাকার জায়গা দখলমুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। রেলওয়ের জায়গায় গড়ে ওঠা সব অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192508