নওগাঁয় গাছের সাথে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে আসাদুজ্জামান আসাদ(৩০) নামের এক যুবকের মরদেহ গাছের সাতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে মহাদেবপুর থানা পুলিশ। নিহত আসাদ মহাদেবপুর উপজেলার রাইগা ইউনিয়নের বৌহুতি গ্রামের আছির কবিরাজের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ৮টায় একটি ফোন কল পেয়ে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি আসাদ। পরিবারের সদস্যরা বারবার তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পান।
আজ বুধবার (২৫ নভেম্বর) সকালে সাতগ্রাম খারির পাড়ে একটি গাছের সাথে আসাদের ঝুলন্ত মরদেহ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192497