সরকার ভঙ্গুর শিক্ষা ব্যবস্থাকে টেনে তুলতে নিরলস কাজ করে যাচ্ছে : আলহাজ কাজী রফিকুল ইসলাম এমপি
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়া-১ আসনের সংসদ সদস্য আলহাজ কাজী রফিকুল ইসলাম বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে রেখে গেছে। সেই অবস্থা থেকে বর্তমান সরকার ভঙ্গুর শিক্ষা ব্যবস্থাকে টেনে তুলতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তিনি আজ বুধবার (২৫ নভেম্বর) বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়াহাট উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোক্তাদিরুল হক জিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক, অফিসার ইনচার্জ কবীর হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শাফি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ, বালুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাছির উদ্দিন আঞ্জু, সোনাতলা উপজেলা বিএনপির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক, আশাফুদৌলা সেক্সপিয়ার, বালুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী, উপজেলা যুবদলের সভাপতি রাশেদুজ্জামান হানান, সাধারন সম্পাদক কামরুল ইসলাম বাবু প্রমুখ।
প্রধান অতিথি আরও বলেন, তারেক রহমানের সরকার সাড়ে ৮ শ’ কোটি ব্যয়ে মোকামতলা থেকে সোনাতলা হয়ে সারিয়াকান্দি পর্যন্ত ৪১ কিলোমিটার রাস্তা ফোরলেন সড়কে পরিণত করতে কাজ করে যাচ্ছেন। ওই সড়কটির নির্মাণ কাজ শেষ হলে মানুষের জীবন যাত্রার মান বৃদ্ধি পাবে। পাশাপাশি তিনি স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192492