বগুড়ায় জামায়াতের নৈরাজ্য বিরোধী বিক্ষোভ মিছিল

বগুড়ায় জামায়াতের নৈরাজ্য বিরোধী বিক্ষোভ মিছিল

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগ শুধু নিষিদ্ধ নয়, ২০২৪ সালের ৫ আগষ্ট আওয়ামীলীগ কবরে ঢুকে গেছে। আওয়ামীলীগ আর ফিরবে না।

ফ্যাসিস্টরা নাশকতা করে দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় তা কোনদিন করতে দেয়া হবেনা। আওয়ামী লীগের নামে যারা এখন জ্বালাও-পোড়াও করছে, তারা একসময় বলেছিল, যে হাত দিয়ে আগুন দেবে, সে হাত পুড়িয়ে দেওয়া হবে। সেই কথা এখন তাদের জন্যই প্রযোজ্য হয়ে গেছে। 

তিনি আজ বুধবার (২৫ নভেম্বর) বিকেলে বগুড়া আইন কলেজ মাঠে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র, নাশকতা, ভাঙচুর ও অগ্নি সংযোগের প্রতিবাদে বগুড়া মহানগর জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

মহানগর আমীর অধ্যাপক আ স ম আব্দুল মালেকের সভাপতিত্বে ও সেক্রেটারী অ্যাডভোকেট আল আমিনের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ, মাওলানা আব্দুল বাছেত, অধ্যাপক রফিকুল আলম, মাওলানা হেদায়েতুল ইসলাম, সেলিম রেজা, শ্রমিক নেতা আজগর আলী, আব্দুস সালাম তহিন, অধ্যক্ষ ইকবাল হোসেন, মাহফুজুল হক প্রমুখ।

মহানগর আমীর অধ্যাপক আব্দুল মালেক বলেন, ফ্যাসিস্টরা ১৭ বছরে হাজারো মানুষকে হত্যা, ক্রসফায়ার, গুম করেছে এবং আয়নাঘর প্রতিষ্ঠা করেছিল। একই সঙ্গে দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে রাজনীতি ও সংসদীয় ব্যবস্থাসহ সবকিছু ধ্বংস করে দেওয়া হয়েছিল। ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের সংবিধান পরিবর্তন থেকে শুরু করে এমন কোনো ঘৃণ্য কাজ নেই, যা তারা করেনি। তাদের মানুষ ঘৃণা করে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192487