বগুড়ার সোনাতলায় আ’লী নেতা আরিফ গ্রেফতার
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলা থানা পুলিশ আজ বুধবার (২৫ নভেম্বর) অভিযান চালিয়ে উপজেলার পাকুল্লা বাজার এলাকা থেকে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আরিফুর রহমান আরিফ (৫০) কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।
থানা সূত্রে জানা গেছে, আরিফুর রহমান আরিফ পাকুল্লা ইউনিয়নের মিলনের পাড়া গ্রামের মৃত জহুরুল ইসলাম বুলু’র ছেলে। সে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাকুল্লা ইউনিয়ন শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক।
তার বিরুদ্ধে ভাংচুর ও নাশকতার মামলা রয়েছে। পুলিশ তাকে আজ বুধবার (২৫ নভেম্বর) জেল হাজতে প্রেরণ করেছে। এছাড়াও সোনাতলা সদর ইউনিয়নের রানীরপাড়া এলাকার মৃত সিরাজ সরদারের ছেলে যুবলীগ নেতা আসিফ সরদার (৪৩) কে পুলিশ গ্রেফতার করেছে। সোনাতলা থানার অফিসার ইনচার্জ কবির হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192486