বগুড়ার শাজাহানপুরে বার্মিজ চাকুসহ যুবক গ্রেফতার
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে বার্মিজ চাকুসহ হারুন (২৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত হারুন শাজাহানপুর উপজেলার রহিমাবাদ উত্তরপাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মাঝিড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এব্যাপারে শাজাহানপুর থানার ওসি মো. আশিক ইকবাল জনান, গ্রেফতারকৃত হারুনের বিরুদ্ধে অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মামলা রেকর্ড পুর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192470