বগুড়ায় মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার আসামি আরিফুলের জামিন নামঞ্জুর
কোর্ট রিপোর্টার : বগুড়ায় ৭ম শ্রেণীর মাদ্রসার ছাত্রী (১৩) কে অপহরন মামলার আসামি আরিফুল ইসলাম (২২) এর জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে। হাজতি আসামি শাজাহানপুর উপজেলার রুপিহার গ্রামের আব্দুল হান্নানের ছেলে। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বগুড়ার দায়রা জজ মোঃ মনিরুজ্জামান ওই হাজতি আসামির জামিনের আবেদন শুনানী অন্তে নামঞ্জুর করেন।
উল্লেখ্য, হাজতি ওই আসামি আরিফুল ইসলাম ওই ছাত্রী তার শিক্ষা প্রতিষ্ঠানে যাবার পথে উত্যক্ত করা সহ প্রেম নিবেদন করলে ওই ছাত্রী প্রত্যাখান করে তার ভাইকে জানায়।
গত ১ সেপ্টেম্বর সকাল ৯ টার দিকে ওই ছাত্রী তার নানীর বাড়ি যাবার সময় বগুড়া নাটোর সড়কের শাজাহানপুর উপজেলার গোহাইল বাসষ্ট্যান্ডের নিকট রাস্তায় পৌঁছিলে আসামি আরিফুল ইসলাম ওই ছাত্রীকে অপহরন করে মাইক্রেবাস যোগে নিয়ে যায়।
এব্যাপারে শাজাহানপুর থানায় মামলা দায়ের হয়। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্র পক্ষে পিপি এড. আব্দুল বাছেদ এবং আসামি পক্ষে এড. নুরুল আলম খোকন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192365